ঝিনাইদহের মহেশপুরে চলছিল নারী ফুটবল ম্যাচ। খেলা চলাকালে দর্শকদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে কিছু উত্তেজিত দর্শক মাঠের

ঝিনাইদহে নারী ফুটবল ম্যাচে মাঠে ঢুকে পড়লো বাইরের হট্টগোল, পণ্ড খেলা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ অক্টোবর ২০২৫, বিকাল ৬:৩ সময় , আপডেট সময় : ২৫ অক্টোবর ২০২৫, বিকাল ৬:৩ সময়

ঝিনাইদহের মহেশপুরে চলছিল নারী ফুটবল ম্যাচ। খেলা চলাকালে দর্শকদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে কিছু উত্তেজিত দর্শক মাঠের মধ্যে চলে আসেন। ঘটনা নিয়ন্ত্রণ করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে পণ্ড হয় ম্যাচটি। এ সময় খেলোয়াড়সহ তিনজন আহত হন।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার মান্দারতলা মাঠে মান্দারতলা যুব সংঘের আয়োজনে প্রীতি  নারী ফুটবল ম্যাচে এ ঘটনা ঘটে।

খেলায় অংশ নেন ঢাকা নারী ফুটবল দল ও সিরাজগঞ্জ নারী ফুটবল দল। ম্যাচে দেশের নারী ফুটবলের পরিচিত মুখ ঈশিতা ও সপ্না অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খেলা শুরুর ১০ মিনিটের মাথায়  মাঠের দর্শকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে কিছু উত্তেজিত দর্শক মাঠে ঢুকে পড়েন। এতে দুইজন দর্শক ও এক নারী ফুটবলার আহত হন। খেলায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে আয়োজকরা ম্যাচটি বন্ধ ঘোষণা করেন। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত দর্শকদের কারণে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯