রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, এনসিপি দলের সঙ্গে এখন নাটক হচ্ছে। এরা বলে উপদেষ্টাদের সেইফ এক্সিট

কিংস পার্টি অপবাদ নিজেদের গা থেকে সরাতে নাটক করতেছে এনসিপি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৩ সময় , আপডেট সময় : ২৩ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৩ সময়

রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, এনসিপি দলের সঙ্গে এখন নাটক হচ্ছে। এরা বলে উপদেষ্টাদের সেইফ এক্সিট খুঁজতে। এটা নাটক। ওদেরকে বলা হচ্ছিল এটা কিংস পার্টি।

সবাই যখন বলতেছে কিংস পার্টি তখন কিংস পার্টি অপবাদ নিজেদের গা থেকে সরানোর জন্য তারা নাটক করতেছে।

মাসুদ বলেন, জামায়াত, বিএনপির অনেক প্রোগ্রাম হয় ঢাকার বাইরে। এনসিপির তাদের প্রোগ্রামের সাথে যেমন প্রটোকল পায় এরা পায় না। কাজেই যদি নিরপেক্ষতার প্রশ্ন উঠে কিংবা নিরপেক্ষতা হারিয়েছেন এমন শীর্ষ তালিকা করি তাহলে এক নাম্বার ড. ইউনূস নিজে।

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে মাসুদ এসব কথা বলেন।  

মাসুদ কামাল বলেন, পক্ষপাতদুষ্টের অভিযোগ তুললে প্রথমত এবং প্রধানত থাকবে ড. ইউনূস নিজে। তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্টটা হলো— নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকার নিজে নির্বাচনে অংশ নেবে না। তার খুব ঘনিষ্ঠ কেউ নির্বাচনে অংশ নেবে না।

মাসুদ আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে এখানে? ড. ইউনূস নিজে। এনসিপি দলটা উনার দল। উনি নিজেই ফাইনান্সিয়াল টাইমসের পডকাস্টে বলেছেন— আমি ওদেরকে বললাম তোমরা দল গঠন করো।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯