রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ বুধবার (২২ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের কর্মসূচি
• সকাল ৯টা : মহাখালীর কড়াইল বস্তির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান এবং গুলশান ও পাশ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করার বিষয়ে একটি বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এতে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত থাকবেন।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কর্মসূচি
• সকাল ১১টা : তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে ‘তামাকমুক্ত বাংলাদেশ গঠনে তরুণ চিকিৎসকদের দাবি: তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
আমীর খসরুর কর্মসূচি
• সকাল ১১টা : জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পিবিআই
• সকাল ১১টা ৩০ মিনিট : অজ্ঞাতনামা ব্যক্তির হত্যার রহস্য উদঘাটনসহ অটোরিকশা ছিনতাইয়ের পুরো চক্র শনাক্তের বিষয়ে উত্তরায় সংবাদ সম্মেলন করবেন পিবিআই’র ঢাকা জেলার পুলিশ সুপার।
মানববন্ধন ও সংবাদ সম্মেলন
• দুপুর ১টা : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের সামনে ৪৪তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের আয়োজনে একটি মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রার্থীরা তাদের যৌক্তিক দাবি হিসেবে চলতি বছরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানাবেন।
জামায়াতের কর্মসূচি
• বিকাল ৫টা : রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল।