প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে যমুনায় প্রবেশ করেছে বিএনপির প্রতিনিধিদল। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় বিএনপির প্রতিনিধিদল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৩ সময় , আপডেট সময় : ২২ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৩ সময়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে যমুনায় প্রবেশ করেছে বিএনপির প্রতিনিধিদল। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদেরকে প্রবেশ করতে দেখা গেছে।


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।


জানা গেছে, জুলাই সনদ ইস্যু ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিতে দলটির অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে আলোচনা হবে। এছাড়া, দলটির পক্ষ থেকে পরামর্শ ও সুপারিশ জানানো হতে পারে এ সাক্ষাতে।


গত শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সনদে স্বাক্ষরের পর এটিই হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির দলীয় সাক্ষাৎ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯