নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানটির সম্পূর্ণ অংশ পুড়ে প্রায় ১৫ লাখ টাকার

নারায়ণগঞ্জে কাপড়ের দোকানে আগুন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৪৫ সময় , আপডেট সময় : ১৮ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৪৫ সময়

নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানটির সম্পূর্ণ অংশ পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।


শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চন বাজারের ‘গোলজার বস্ত্র বিতান’ নামের দোকানে আগুনের সূত্রপাত ঘটে।


খবর পেয়ে কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন মুহূর্তেই পুরো দোকানে ছড়িয়ে পড়ে এবং ভিতরে থাকা কাপড়সহ সব মালামাল পুড়ে যায়।


দোকানের মালিক গোলজার হোসেন বলেন, 'আগুনে আমার দোকানের প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।'


তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯