বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আগামী সংসদের প্রথম অধিবেশনেই অগ্রাধিকারের ভিত্তিতে জুলাই সনদ কার্যকর করা

আগামী সংসদের প্রথম অধিবেশনেই জুলাই সনদ কার্যকর করা উচিত: সাইফুল হক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৪ সময় , আপডেট সময় : ১৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৪ সময়

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আগামী সংসদের প্রথম অধিবেশনেই অগ্রাধিকারের ভিত্তিতে জুলাই সনদ কার্যকর করা উচিত। শুক্রবার (১৭ অক্টোবর) সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, জুলাই সনদের মর্মকথা হচ্ছে কোনো ব্যক্তি বা দল যাতে স্বৈরাচার হয়ে ওঠতে না পারে। সনদটি কার্যকরের মধ্য দিয়ে এটি নিশ্চিত করা যাবে।


রাজনৈতিক দল, জনগণ ও নির্বাচন কমিশনকে আস্থার মধ্যে নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এরপর গণভোট ও নির্বাচনের আয়োজন করতে হবে। এ সময় জাতীয় নির্বাচনের দিন গনভোট রাজনৈতিক দলগুলো চাইতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯