আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে ১০৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে আমার বাংলাদেশ (এবি পার্টি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর)

প্রাথমিকভাবে ১০৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবি পার্টি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫০ সময় , আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫০ সময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে ১০৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে আমার বাংলাদেশ (এবি পার্টি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পল্টনে এক সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।


তিনি বলেন, আগামী এক মাস এই তালিকার প্রার্থীদের নির্বাচন কেন্দ্রিক তৎপরতা পর্যবেক্ষণ করা হবে। জোটগত কারণে এই তালিকা সংশোধন হতে পারে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় এমন সব দলের সঙ্গে আমরা জোটে আগ্রহী। এ সময় এনসিপি, গণঅধিকার ও গণতন্ত্র মঞ্চের সঙ্গে জোটবদ্ধ হতে আলোচনা চলছে বলেও জানান তিনি। 


তিনি আরও বলেন, প্রশ্নহীন ঐক্য যে বিজয় এনে দিয়েছে তা রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন সামনে রেখে কোনো হঠকারিতা জনগণ মেনে নেবে না। এ সময় জুলাই সনদে স্বাক্ষর করার কথা জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯