বৃষ্টির কারণে রাজধানী ঢাকায় বায়ুমানের উন্নতি হয়েছে। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার বাতাসের স্কোর রয়েছে মাত্র ৫২, যা

ঢাকার বাতাসে উন্নতি, দূষণের শীর্ষে ইন্দোনেশিয়া

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১০:১২ সময় , আপডেট সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১০:১২ সময়
বৃষ্টির কারণে রাজধানী ঢাকায় বায়ুমানের উন্নতি হয়েছে। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার বাতাসের স্কোর রয়েছে মাত্র ৫২, যা দূষণের দিক থেকে মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর দূষণের ৪৯তম স্থানে অবস্থান করছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) থেকে এ তথ্য পাওয়া গেছে।

তথ্যানুযায়ী, ১৭৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, ১৫৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং। আর বাংলাদেশের ঢাকা ৫২ স্কোর নিয়ে ৪৯তম তালিকাতে অবস্থান করছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রতিদিনই বায়ুদূষণের তালিকা প্রকাশ করে। একিউআই স্কোরের মাধ্যমে এর মান পর্যবেক্ষণ করা হয়।

শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচনা করা হয় ১০১ থেকে ১৫০ স্কোর। আর ১৫১ থেকে ২০০ স্কোর হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এদিকে ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন : বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯