রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে গার্মেন্টস কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু এবং আরও কয়েকজন আহতের ঘটনায়

মিরপুরে আগুনের ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫৪ সময় , আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫৪ সময়

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে গার্মেন্টস কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু এবং আরও কয়েকজন আহতের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।




রোমে অবস্থানরত প্রধান উপদেষ্টাকে মিরপুরের এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের খবর জানানো হলে তিনি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন এবং নিহতদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বলে রোম থেকে আজ সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।




অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে প্রেস সচিব বলেন, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি। অতীতেও দেশে কেমিক্যাল কারখানায় এমন দুর্ঘটনা ঘটেছে। সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও দেখা যায়, কিছু লোক এখনো অবৈধভাবে এ ধরনের কারখানা স্থাপন করে বলেও মন্তব্য করেন তিনি।




প্রেস সচিব আরও জানান, সংশ্লিষ্ট স্থাপনাগুলোর বৈধ লাইসেন্স এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অগ্নিনিরাপত্তা ছাড়পত্র ছিল কি না, তা যাচাইয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯