পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু এখনও এ নিয়ে

শেষ মুহূর্তেও সংকট কাটেনি, সন্ধ্যায় জরুরি বৈঠক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫২ সময় , আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫২ সময়

পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু এখনও এ নিয়ে অনিশ্চিয়তা দূর হয়নি। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে শেষ মুহূর্তেও দলগুলোর মধ্যে মতপার্থক্যের কারণে এমন পরিস্থিতি রয়েই গেলো।


এ অবস্থায় নির্ধারিত সময়ে সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে কি না তা নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা।


উদ্ভুত পরিস্থিতিতে আলোচনার জন্য আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সন্ধ্যা ৬টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐকমত্য কমিশন। যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের।


এদিকে, ইতালি সফর শেষে আজ সকালে ঢাকায় ফেরার কয়েক ঘণ্টা পরে কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন ড. মুহাম্মদ ইউনূস।


এতে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।


প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান এবং তার মুখ‍্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯