আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের অংশগ্রহণের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে ইতালির মানুষ। মঙ্গলবার (১৪ অক্টোবর) ইতালির উদিনে শহরে

বিশ্বকাপ বাছাই পর্বে ইসরায়েলের অংশগ্রহণের বিরুদ্ধে বিক্ষোভ ইতালিতে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৫ সময় , আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৫ সময়

আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের অংশগ্রহণের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে ইতালির মানুষ। মঙ্গলবার (১৪ অক্টোবর) ইতালির উদিনে শহরে বিক্ষোভে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন।


একই সময়ে বাছাইপর্বের খেলায় ইসরায়েলকে ৩-০ গোলে হারায় ইতালি। বিক্ষোভকারীরা স্লোগান দেন— ‘ফ্রিডম ফর প্যালেস্টাইন’ এবং ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’ (ইসরায়েলকে লাল কার্ড দেখাও)।


তাদের হাতে ছিল ফুটবল ম্যাচে নিয়মভঙ্গকারী খেলোয়াড়দের মাঠ থেকে বের করে দিতে ব্যবহৃত প্রতীকী লাল কার্ড।


সম্প্রতি, ইতালির রোমসহ বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের সমর্থনে জোরালো বিক্ষোভ করে দেশটির জনগণ। যুদ্ধাপরাধ, গণহত্যাসহ বিভিন্ন ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেন ইতালিয়ানরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯