ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে শিশুসহ ৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে দুজন নারী

মহেশপুর সীমান্তে শিশুসহ ৬ বাংলাদেশি আটক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৩৯ সময় , আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৩৯ সময়

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে শিশুসহ ৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে দুজন নারী ও দুজন শিশু।

‎

‎মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মহেশপুরের বাঘডাঙ্গা সীমান্ত পিলার ৬০/৩৭ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

‎

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


‎আটক দুজন পুরুষ হলেন, নোয়াখালীর চর আমানউল্লাহ গ্রামের হরিধন জলদাসের ছেলে কৃষ্ণ জলদাস (৪০) ও একই গ্রামের রবি জলদাসের ছেলে কিরণ জলদাস (২৭)।


‎‎বিজিবি জানিয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় সীমান্ত পিলার ৬০/৩৭ সংলগ্ন এলাকা থেকে নারী-শিশুসহ ৬ জনকে আটক করা হয়।


আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে। আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।


‎মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। দুজন পুরুষকে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯