জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ড. কু দোংইউ এর কাছে তিনটি নতুন খাতে সহায়তা চেয়েছে বাংলাদেশের

এফএও’র কাছে নয়া তিন খাতে সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৪৮ সময় , আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৪৮ সময়

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ড. কু দোংইউ এর কাছে তিনটি নতুন খাতে সহায়তা চেয়েছে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এগুলো হচ্ছে— গভীর সমুদ্র মৎস্য আহরণ ও মাছ প্রক্রিয়াজাতকরণে সক্ষমতা বৃদ্ধি, ফল রফতানির জন্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত প্রযুক্তির উন্নয়ন এবং ফসল পরবর্তী ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, বিশেষ করে স্বল্পমূল্যের বহনযোগ্য কোল্ড স্টোরেজ সুবিধা প্রতিষ্ঠা।


ইতালির রোমে এফএও এর সদর দফতরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরাম ও সংস্থার ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের ফাঁকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এফএও এর মহাপরিচালকের সাথে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।


এ সময় ড. ইউনূস এফএও এর দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে বাংলাদেশকে গভীর সমুদ্র মৎস্য আহরণ শিল্পের উন্নয়ন ও কৃষিপণ্য, বিশেষ করে ফলমূল রফতানি বৃদ্ধিতে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ড. কু দোংইউ।


তখন ড. কু দোংইউ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাংলাদেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে তার আজীবন অবদানকে আন্তরিকভাবে প্রশংসা করেন।


বাংলাদেশকে ‘উচ্চ কর্মদক্ষ দেশ’ হিসেবে উল্লেখ করে এফএও মহাপরিচালক বলেন, কারিগরি সহায়তা, উদ্ভাবনী সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে সংস্থাটি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯