দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে ২-০ তে সিরিজ জিতলো ভারত। সেই সঙ্গে টেস্ট অধিনায়ক হিসেবে প্রথমবারের

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে গিলের প্রথম টেস্ট সিরিজ জয়

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৯ সময় , আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৯ সময়

দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে ২-০ তে সিরিজ জিতলো ভারত। সেই সঙ্গে টেস্ট অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো সিরিজ জয় করলেন শুভমান গিল।


১ উইকেটে ৬৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ভারত। জয়ের জন্য তখন দরকার ছিল আরও ৫৮ রান। তবে এই ৫৮ রান তোলার পথেই আরও ২ উইকেট হারায় ভারত। রস্টন চেইজের জোড়া শিকারে পরিণত হন ৩৯ রান করা সাই সুদর্শন ও ১৩ রান করা শুভমান গিল।


শেষ দিকে কে. এল. রাহুলের অপরাজিত ৫৮ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটের জয় পায় ভারত। ফলে ২-০ তে সিরিজ জিতলো ভারত। দেশটির টেস্ট অধিনায়ক হিসেবে গিলের এটাই প্রথম সিরিজ জয়।


এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ফলোঅনে পড়ার পর দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান করেছিল উইন্ডিজ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯