গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করায় ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।সোমবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে

গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করায় ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন বাইডেন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ১২:১৮ সময় , আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ১২:১৮ সময়

গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করায় ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।


সোমবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বাইডেন দাবি করেন, ইসরায়েলি জিম্মিদের দেশে ফেরাতে, গাজায় ত্রাণ পাঠাতে এবং যুদ্ধের অবসান ঘটাতে নিরলসভাবে কাজ করেছিল তার প্রশাসন। এরপরও তারা ব্যর্থ হয়েছেন বলেও স্বীকার করেন।


ট্রাম্পের নেতৃত্বে যুদ্ধ বন্ধ হওয়ায় উচ্ছ্বসিত বলে জানান বাইডেন। প্রকাশ করেছেন স্বস্তিও। যদিও নিজের শাসনামলে ইসরায়েলকে অস্ত্র ও যুদ্ধযান দিয়ে সহায়তা করায় ব্যাপক সমালোচিত হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯