নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচে এ নিয়ে তৃতীয় হারের মুখ

জ্যোতিদের হৃদয় ভেঙে দক্ষিণ আফ্রিকার জয়

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, সকাল ৯:৪৯ সময় , আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, সকাল ৯:৪৯ সময়

নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচে এ নিয়ে তৃতীয় হারের মুখ দেখলো নিগার সুলতানা জ্যোতির দল।


বিশাখাপত্নমের রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। উদ্বোধনী জুটি থেকেই আসে ৫৩ রান। এই জুটি ভাঙ্গে রুবাই হায়দার ট্রায়নের শিকার হলে। সাজঘরে ফেরার আগে এই ওপেনারের ব্যাট থেকে আসে ২৫ রান। এরপর ধীরগতির ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন ফারজানা হক। এই ওপেনারের পথের কাঁটা হয়ে দাঁড়ান মালাবা। ৭৬ বলে ৩০ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন বাংলাদেশের এই ওপেনার।


ইনিংস লম্বা হয়নি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিরও। ৪২ বলে ৩২ করে সাজঘরে ফেরেন দলনায়ক। অর্ধশত করার পরই রানআউটের শিকার শারমিন আক্তার। তিনি করেন ৭৭ বলে ৫০। আর শেষের দিকে স্বর্ণা আক্তারের ঝড়ে লড়াই করার পুঁজি পায় টাইগ্রেসরা। বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে স্বর্ণা ৩৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৩২ রানে থামে টাইগ্রেসদের ইনিংস।


জবাবে শুরুতেই তাজমিন ব্রিটসকে ফিরিয়ে দেন নাহিদা আক্তার। অধিনায়ক লরা থামেন ৩১ রানে। এরপর রিতু মনি-রাবেয়া-ফাহিমা আঘাত হানলে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। কিন্তু ষষ্ঠ উইকেটে ৮৫ রান যোগ করে বিপর্যয় সামাল দেন ক্লো ট্রায়ন আর মারিজান ক্যাপ জুটি। ক্যাপ ৫৬ রান এবং ট্রায়ন ৬২ রান করে সাজঘরে ফেরেন।


শেষে নাদিন ডি ক্লার্কের ২৯ বলে অপরাজিত ৩৭ রানে তিন বল বাকি থাকতে ৩ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। ক্লার্ক আগের ম্যাচেও ভারতের বিপক্ষে খেলেছিলেন ম্যাচজয়ী অপরাজিত ৫৪ বলে ৮৪ রানের অনবদ্য এক ইনিংস।


পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করলেও পরের তিন ম্যাচেই হারের মুখ দেখতে হলো বাংলাদেশকে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান জ্যোতির দলের।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯