নোবেল শান্তি পুরস্কারে এখনও সবচেয়ে যোগ্য প্রার্থী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) মিশরের শার্ম এল-শেখে অনুষ্ঠিত

নোবেল শান্তি পুরস্কারে এখনও সবচেয়ে যোগ্য প্রার্থী ট্রাম্প: পাক প্রধানমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, সকাল ৯:৪ সময় , আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, সকাল ৯:৪ সময়

নোবেল শান্তি পুরস্কারে এখনও সবচেয়ে যোগ্য প্রার্থী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) মিশরের শার্ম এল-শেখে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক শান্তি সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর সিএনএন।


পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্প লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করেছেন এবং বিশ্বের বিভিন্ন সংঘাত বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চলতি বছরের শুরুতেই ভারত-পাকিস্তান ও গাজার যুদ্ধ তার মধ্যে উল্লেখযোগ্য।


গত বছর জুনে পাকিস্তান ঘোষণা করে যে তারা ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। ট্রাম্প নিজেও পুরস্কারটি পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিয়া মাচাদো।


প্রসঙ্গত, মিশরে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের শীর্ষ দেশের নেতারা স্বাক্ষর করেছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯