খ্রিস্টান ধর্ম প্রচারের অভিযোগে এক অলাভজনক সংস্থার ১৮ জন কর্মীকে আটক করেছে আফগানিস্তানের তালিবান। এঁদের মধ্যে একজন আমেরিকানও

আফগানিস্তানে খ্রিস্টান ধর্ম প্রচারের অভিযোগে ১৮ জন গ্রেফতার

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১১:৫১ সময় , আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১১:৫৩ সময়

খ্রিস্টান ধর্ম প্রচারের অভিযোগে এক অলাভজনক সংস্থার ১৮ জন কর্মীকে আটক করেছে আফগানিস্তানের তালিবান। এঁদের মধ্যে একজন আমেরিকানও রয়েছেন। আফগান-ভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স মিশন (আইএএম) শুক্রবার নিশ্চিত করেছে যে, এই মাসে ঘোর প্রদেশের মধ্যাঞ্চলে তাদের দফতরে দুইবার হানা দিয়েছে তালিবান কর্তৃপক্ষ এবং কর্মীদের ধরে নিয়ে গেছে। সুইটজারল্যান্ডে নথিভুক্ত এই সেবামূলক প্রতিষ্ঠান জানিয়েছে, এই আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন বিদেশী রয়েছেন। তবে, সেই ব্যক্তি কোন দেশের তা জানায়নি এই সংস্থা।

আইএএম এক বিবৃতিতে বলেছে, “যে ধরনের পরিস্থিতির ফলে এই ঘটনা ঘটেছে সে সম্পর্কে আমরা অবগত নই। আমাদের কর্মীদের আটক করার কারণ সম্পর্কেও আমাদের কিছু জানানো হয়নি।“

বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের সহকর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও দ্রুত মুক্ত করতে সম্ভাব্য সবকিছু আমরা করছি।” এতে আরও বলা হয় যে বন্দিদের আফগানিস্তানের রাজধানী কাবুলে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় মিডিয়া সরকারের প্রাদেশিক মুখপাত্র আব্দুল ওয়াহিদ হামাসকে উদ্ধৃত করেছে। তিনি বলেছেন, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন একজন আমেরিকানসহ বেশ কয়েকজন নারী। তিনি বলেন , আফগানিস্তানে “খ্রিস্টান ধর্ম প্রচার ও প্রসারে”র অভিযোগে তাঁদেরকে হেফাজতে নেওয়া হয়েছে।

আইএএম তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তারা আফগানিস্তানে শুধুমাত্র জীবনের মান উন্নত করতে ও স্থানীয় স্বাস্থ্য, সম্প্রদায়ের উন্নয়ন এবং শিক্ষার সক্ষমতা তৈরি করতে কাজ করছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯