বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিয়ে সম্পন্ন হয়েছে। তাঁর জীবনসঙ্গী ব্যারিস্টার নুসরাত খান।শনিবার (১১

সাবেক মন্ত্রীর মেয়ের সঙ্গে বাগদান সারলেন ইশরাক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৩৮ সময় , আপডেট সময় : ১১ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৩৮ সময়

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিয়ে সম্পন্ন হয়েছে। তাঁর জীবনসঙ্গী ব্যারিস্টার নুসরাত খান।


শনিবার (১১ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে বাগদান ও আংটি পরানোর অনুষ্ঠান সম্পন্ন হয়।

ব্যারিস্টার নুসরাত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামের মেয়ে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নূর মোহাম্মদ খানের বড় মেয়ে।


পারিবারিক সূত্রে জানা গেছে, শিগগিরই রাজধানীতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে, সেখানে স্বজন ও সহকর্মীদের আমন্ত্রণ জানানো হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯