যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিএনএন

যুক্তরাষ্ট্রের টেনেসির সামরিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৬ সময় , আপডেট সময় : ১১ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৬ সময়

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।


শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকালে ন্যাশভিল থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে অবস্থিত ম্যাকইউইনের অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস কারখানায় এ দুর্ঘটনা ঘটে।


হামফ্রিস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস জানান, ঘটনাস্থলে কিছু প্রাণহানি ঘটেছে এবং কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। তবে তিনি নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। হিকম্যান কাউন্টির মেয়র জিম বেটস জানিয়েছেন, অন্তত ১৩ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।


দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিউরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস, হোমল্যান্ড সিকিউরিটি ও টেনেসি ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ একাধিক সংস্থা।


ডেভিস জানান, কারখানার কর্তৃপক্ষ তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছে। কারখানাটির ওয়েবসাইট অনুযায়ী, অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস সামরিক, মহাকাশ, ধ্বংস ও খনন শিল্পের জন্য বিস্ফোরক ও এনার্জেটিক ডিভাইস তৈরি করে থাকে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯