পাইপ লাইনের মাধ্যমে আবাসিক বাসাবাড়িতে আর কখনও গ্যাস সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ

আবাসিক বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেয়া হবে না: জ্বালানি উপদেষ্টা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৪ সময় , আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৪ সময়

পাইপ লাইনের মাধ্যমে আবাসিক বাসাবাড়িতে আর কখনও গ্যাস সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।


বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।


জ্বালানি উপদেষ্টা বলেন, ‘বাসাবাড়িতে লাইনের গ্যাস সংযোগ আর কোনদিন দেয়া হবে না। গ্যাসের কথা ভুলে যান। আমাদের নিজস্ব গ্যাস কমে গেছে। এখন আমরা ৬০-৬৫ টাকা করে গ্যাস আমদানি করি। সুতরাং এই টাকা দিয়ে কোনো অবস্থাতেই গ্যাস দেয়া সম্ভব হবে না।’


উপদেষ্টা এসময় আবাসিক বাসা-বাড়িতে সিলিন্ডার গ্যাসে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান। বলেন, পাইপ লাইনের গ্যাস শুধুমাত্র শিল্পকারখানায় দেয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯