কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালপত্র আটক করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায়

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় মালপত্র আটক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৩০ সময় , আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৩০ সময়

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালপত্র আটক করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৮ লাখ টাকা। বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি। মঙ্গলবার দিবাগত রাতে এসব ভারতীয় চোরাচালানের মালপত্র আটক করা হয়।


বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় উন্নতমানের প্যান্ট পিস ও গরু আটক করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়েছে চোরাকারবারিরা।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবি চোরাচালালি পণ্য আটকের বিষয়ে সীমান্তে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯