পাবনায় একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৮ অক্টোবর) সকালে শহরের

পাবনায় আবাসিক হোটেলে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:৪০ সময় , আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:৪০ সময়

পাবনায় একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৮ অক্টোবর) সকালে শহরের হামিদ রোডের হোটেল রয়েল প্যালেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্বাধীন সরকার (৪০) সিরাজগঞ্জ সদর উপজেলার কাজীপুরের গজাইল গ্রামের গাজী শাজাহানের ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে হোটেলে থাকার জন্য রুম নেয় স্বাধীন।


সকালে হোটেল বয় ডাকাডাকি করলেও তার কোন সাড়াশব্দ না পেলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দরজা ভাঙা হয়। এ সময় স্বাধীনকে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ফাঁস নেওয়া অবস্থায় পাওয়া যায়।

স্বাধীনের ভায়রা ভাই শুভ্র বলেন, উনি আমার বাসায় ছিলেন। গতকাল দুপুরে হঠাৎ করে বাসা থেকে বের হয়ে যান।


এরপর থেকেই তার ফোন বন্ধ ছিল। পারিবারিক ঝামেলার কারণে এই ঘটনা ঘটতে পারে বলেও জানান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানার মর্গে রাখা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯