চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি ট্রাকে পাচারকালে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে গাঁজা

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা জব্দ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ১০:১৩ সময় , আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ১০:১৩ সময়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি ট্রাকে পাচারকালে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে গাঁজা জব্দ করে পুলিশ। তবে এ সময় পালিয়ে গেছেন ট্রাকচালক ও হেলপার।


পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে মাদক পাচারের গোপন খবরের ভিত্তিতে গাঁজা পাচারের বিষয়টি জানতে পারেন।


পরে মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড় এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দরগামী মহাসড়কের ওপর চেকপোস্ট বসায় সদর থানা পুলিশের একটি দল। চেকপোস্টে একটি ট্রাককে থামার সংকেত দিলে চালক ও হেলপার চাঁপাইনবাবগঞ্জ শহর ছেড়ে আসা ট্রাকটি সড়কের পাশে দাঁড় করিয়ে কৌশলে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি তল্লাশি চালিয়ে বডির পেছনের পাটাতনের ওপর বিশেষ কায়দায় রক্ষিত ৪০ কেজি গাঁজা জব্দ করে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯