ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

ঝিনাইদহে পুলিশ পরিচয়ে ডাকাতিকালে তিনজন আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি গ্রামে পুলিশ পরিচয়ে ডাকাতি করে পালানোর সময় ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে গ্রামবাসী।সোমবার
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৪ সময়
ঝিনাইদহে পুলিশ পরিচয়ে ডাকাতিকালে তিনজন আটক ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি গ্রামে পুলিশ পরিচয়ে ডাকাতি করে পালানোর সময় ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে গ্রামবাসী।


সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, বেজপাড়া গ্রামের ব্যবসায়ী বজলুল করিমের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে একটি ৮ সদস্যের দল পুলিশ পরিচয়ে প্রবেশ করে। বাড়িতে তখন শুধু করিমের স্ত্রী উপস্থিত ছিলেন। ডাকাতরা মাদকদ্রব্যের অভিযান চালানোর কথা বলে বাড়িতে ঢুকে আলমারি ও শোকেজের ড্রয়ার ভেঙে ১৫-২০ ভরি স্বর্ণালংকার ও প্রায় ২০ হাজার টাকা নিয়ে যায়।


পরে ওই নারীর চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে ডাকাতদের আটকানোর চেষ্টা করে। গ্রামের বিভিন্ন স্থানে পালিয়ে থাকা অবস্থায় ডাকাতদলের তিন সদস্যকে আটক করে গ্রামবাসী। পরে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে ডাকাত দলের তিন সদস্যকে থানায় নিয়ে যায়।


কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তিন ডাকাত সদস্যকে থানায় নিয়ে আসে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাকি সদস্যদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি