ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

চাটমোহরে বিদেশি রিভলবারসহ যুবককে আটক করল র‍্যাব

পাবনার চাটমোহরে অভিযান পরিচালনা করে বিদেশি রিভলবারসহ এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (৪ অক্টোবর)
  • আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৪ সময়
  • আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৪ সময়
চাটমোহরে বিদেশি রিভলবারসহ যুবককে আটক করল র‍্যাব ছবি : সংগৃহীত

পাবনার চাটমোহরে অভিযান পরিচালনা করে বিদেশি রিভলবারসহ এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে অভিযানটি পরিচালনা করা হয়।


র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, র‍্যাবের একটি আভিযানিক দল শনিবার (৫ অক্টোবর) রাত ১টা ৪০ মিনিটের দিকে চাটমোহর উপজেলার কুয়াবাসি উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কুয়াবাসি বাজার থেকে কদমতলী বাজারগামী রাস্তার পাশে আশরাফুলের বাড়ির পেছন থেকে রিপন মন্ডল (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।


তিনি ওই এলাকার আদম মন্ডলের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার জব্দ করা হয়।


র‍্যাব আরো জানায়, আটক রিপন মন্ডল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও ব্যবহার করে আসছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জব্দ আগ্নেয়াস্ত্র ও আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি