ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

‘আমাকে মেরে ফেলে রিয়া মনিকে বিয়ে করতে চায় ম্যাক্স অভি’

আমাকে মেরে ফেলে রিয়া মনিকে বিয়ে করতে চায় ম্যাক্স অভি- এমনই অভিযোগ করছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
  • আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:২১ সময়
  • আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:২১ সময়
‘আমাকে মেরে ফেলে রিয়া মনিকে বিয়ে করতে চায় ম্যাক্স অভি’ ছবি : সংগৃহীত

আমাকে মেরে ফেলে রিয়া মনিকে বিয়ে করতে চায় ম্যাক্স অভি- এমনই অভিযোগ করছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সম্প্রতি রাজধানীর আফতাব নগর এলাকায় হিরো আলমকে মারধর করে একদল দুর্বৃত্ত। আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর মারাত্মক আহত হন। হাসপাতালে ভর্তি হতে হয়।


সুস্থ হয়ে শনিবার আফতাব নগরের ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। 

এরপর ফিরে মামলা করেন। এই মামলায় ম্যাক্স অভি ওরফে রিয়াজ অভিকে ৪ নম্বর আসামি করেন। এই মামলায় এক নম্বর আসামি করেছেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর মিথিলাকে।


হিরো আলমের দাবি মিথিলা ও ম্যাক্স অভি মিললে হিরো আলমকে মেরে ফেলার চেষ্টা চালিয়েছেন।


রবিবার দুপুরে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন, ‘মিথিলা ও তাঁর স্বামী আমাকে মারতে চায়। অন্যদিকে, ম্যাক্স অভিও আমাকেও মারতে চায়। আমাকে মেরে ফেলতে পারলে সে রিয়া মনিকে বিয়ে করতে পারবে।


সে যে রিয়া মনিকে বিয়ে করতে চায় এই কথা অনেক ভিডিওতে বলেছে। তাই আমি মামলা করেছি।’

এই মামলায় আসামিরা হলেন, মিথিলা, মিথিলার স্বামী চমন, মিথিলার ভাই ও ম্যাক্স অভি।


গত সোমবার হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।


এখন কিছুটা সুস্থ হয়ে বাসায় আছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?