বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হওয়া হত্যা মামলার আসামি মো. শাহ আলম ওরফে পা কাটা আলমকে (৩৬) গ্রেপ্তার করেছে গৌরীপুর তদন্তকেন্দ্র পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জিংলাতলী ইউনিয়নের গোপচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই গ্রামের পোদ্দার বাড়ির মৃত বজলু মিয়ার ছেলে সে এবং জিংলাতুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি। আজ শনিবার সকালে তাকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী হত্যা মামলার এজহারভূক্ত আসামি মো. শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ মোট ১৪ টি মামলা রয়েছে।' সে এলাকায় বিভিন্ন মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলেও জানায় পুলিশ।
দাউদকান্দি মডেল থানা ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, 'বৈষম্যবিরোধী হত্যা মামলার এজহারভূক্ত আসামি মো. শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
তাকে আজ সকালে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।'
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন