ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

তাড়াশে বৃদ্ধকে মসজিদ থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে জুমার নামাজ শেষে মসজিদ থেকে এক বৃদ্ধকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুর ২টার
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৩৬ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৩৬ সময়
তাড়াশে বৃদ্ধকে মসজিদ থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে জুমার নামাজ শেষে মসজিদ থেকে এক বৃদ্ধকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনিলী গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ওই বৃদ্ধকে উদ্ধার করে। 

ভুক্তভোগীর পরিবার জানায়, কালিদাসনিলী গ্রামের মোজাম আলী (৭০) জুমার নামাজ পড়তে বাড়ির পাশের মসজিদে যান।


নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় একই গ্রামের আলাল (৩৫), আব্দুল মোন্নাফ (৩৬), শামসুল হক (৪০) ও শিহাব উদ্দিনসহ কয়েকজন তার পথরোধ করেন। এ সময় তারা মোজাম আলীর প্রবাসী ছেলের কাছে সুদের ওপর নেওয়া ৫০ হাজার টাকা দাবি করেন। তখন মোজাম আলী তাদের জানান— তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এ কথার পরই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে মারধর শুরু করেন।

একপর্যায়ে চড়-থাপ্পর ও লাঠিপেটা করে টেনে-হিঁচড়ে আলালের বাড়িতে নিয়ে আটকে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ এসে মোজাম আলীকে উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সুদের টাকা নিয়ে দীর্ঘদিন ধরেই উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর মধ্যে মসজিদ থেকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনা ঘটলো।

এ ঘটনায় বক্তব্য নিতে অভিযুক্তদের মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। 


তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে অভিযুক্তরা পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?