ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

খাগড়াছড়িতে স্থগিত অবরোধ পুরোপুরি প্রত্যাহার

খাগড়াছড়িতে সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় অবরোধ স্থগিতের পর এবার পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। টানা চারদিন
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ১০:৪৮ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ১০:৪৮ সময়
খাগড়াছড়িতে স্থগিত অবরোধ পুরোপুরি প্রত্যাহার ছবি : সংগৃহীত

খাগড়াছড়িতে সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় অবরোধ স্থগিতের পর এবার পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। টানা চারদিন অবরোধ চলার পর ৩০ সেপ্টেম্বর রাতে তা ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত ছিল।


আজ শনিবার (৪ অক্টোবর) সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে এই ঘোষণা দেয় জুম্ম ছাত্র-জনতা।


তারা সেখানে উল্লেখ করেছে, ৮ দফা দাবি আংশিক বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মাসে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। সেই সময় স্থগিত অবরোধ কর্মসূচির ডাক দেয় জুম্ম ছাত্র-জনতা।


এদিকে, খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় এখনও বহাল রয়েছে ১৪৪ ধারা। সেখানে সংঘটিত ঘটনার তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।


প্রসঙ্গত, এর আগে গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ, হামলা-অগ্নিসংযোগ ও ৩ জনকে হত্যার ঘটনায় আলাদা দু’টি মামলা করে পুলিশ।


এ ছাড়াও সদরে সহিংসতার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয় আরও একটি মামলা। সম্প্রতি মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি।


সেনাবাহিনী জানায়, ধর্ষণ ইস্যু পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার