ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

ফেসবুকে আপত্তিকর ছবি শেয়ার, জামায়াত নেতাকে অব্যাহতি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি শেয়ার করায় ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৮ সময়
ফেসবুকে আপত্তিকর ছবি শেয়ার, জামায়াত নেতাকে অব্যাহতি ছবি : সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি শেয়ার করায় ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে তার সদস্য পদ ৩ মাসের জন্য মুলতবি করা হয়।


শুক্রবার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মো. বিল্লাল হোসেন মিয়াজি।


জানা গেছে, জামায়াতের এ নেতা ফেইসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। এ ঘটনার জেরে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের সংর্ঘষে ২০ জন আহত হবার অভিযোগ উঠেছে। সকালে উপজেলার পালিশারা গ্রামে এই ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। আহতরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়।


উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম জানান, বৃহস্পতিবার রাতে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমি ফারহানার বিকৃত ছবি শেয়ার করে। আজ শুক্রবার সকালে বিষয়টি জিজ্ঞাসাবাদ করতে গেলে নেতা-কর্মীদের উপর জামায়াতের নেতা কর্মীরা অতর্কিত হামলা করে।


এদিকে উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরাণ পোস্টের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই পোস্ট ডিলেক্ট করা হয়েছে। এমনকি মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে দুঃখ প্রকাশ করে আরো একটি পোস্ট করেন। তারপরও মসজিদ কমিটি তাকে নিয়ে সকালে একটি বৈঠকে বসার প্রস্তুতি নেয়। ওইসময় বিএনপি নেতা নেছার আহম্মেদের নেতৃত্বে ইলিয়াসের উপর হামলা করে। ওইসময় বিএনপি নেতা-কর্মীদের সামাজিকভাবে প্রতিরোধ করতে গেলে জামায়াতের ১০/১২ জন নেতাকর্মী আহত হয়।


এ বিষয়ে ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন সংবাদকর্মীদের বলেন, ‘ঘটনা যা হয়েছে, ফেইসবুকে পোস্ট করে পরে দুঃখ প্রকাশ করেছি। তারপরেও শুক্রবার সকালে বৈঠক বসার পূর্বেই নেতা-কর্মীদের উপর হামলা করে বিএনপির নেতা-কর্মীরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’