ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শনির দশা লেগেছে শাকিব খানের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দেশীয় পশুতেই কোরবানি সম্পন্ন, কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবার পল্লবীতে মিলল আরেক নারীর গলিত মরদেহ নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে কোন শঙ্কা নেই: মির্জা ফখরুল

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে কোনো শঙ্কা নেই। এ কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল শুক্রবার (০৩
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৪ সময়
ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে কোন শঙ্কা নেই: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে কোনো শঙ্কা নেই। এ কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


গতকাল শুক্রবার (০৩ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, দেশের ইতিহাসে এটি বিরল ঘটনা যে সরকার প্রধান রাজনৈতিক নেতাদের সঙ্গে জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন।


তিনি আরও বলেন, জাতীয় ঐক্য প্রদর্শনের জন্যই সবাইকে নিয়ে এই সফর। জাতিসংঘের অধিবেশনের বাইরেও বিভিন্ন সভা হয়েছে, বিশেষ করে প্রবাসীদের উপস্থিতিতে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক।


প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন। তার সফরসঙ্গী হিসেবে সেখানে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় দেশে ফিরেছেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ