ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের (জেন জি) আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩৭ সময়
  • আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩৭ সময়
নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ছবি : সংগৃহীত

শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের (জেন জি) আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার।


সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর এনডিটিভির। 


বিবৃতিতে বলা হয়, যত দিন বিক্ষোভ বিষয়ক তদন্ত শেষ না হবে- ততদিন পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না অলি। সাবেক প্রধানমন্ত্রীর পাশাপাশি নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হুতারাজ থাপা এবং আরও দুই কর্মকর্তার ওপর জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা।


এরইমাঝে নিষেধাজ্ঞাটি কার্যকর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আরিয়াল।


অপরদিকে, নেপালের সরকারবিরোধী আন্দোলনে চালানো প্রশাসনিক সহিংসতার তদন্তে তাদের বিরুদ্ধে একটি কমিশন গঠন করেছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশিলা কার্কি। তদন্তের জন্য যেকোনো সময় তলব করা হতে পারে ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়া এই ৫ জনকে। তাই কাঠমান্ডুর বাইরে যেতে হলেও লাগবে অনুমতি। বিবৃতিতে এমনটাই জানায় তদন্ত কমিশন।


উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সংক্ষিপ্ত নিষেধাজ্ঞা, অর্থনৈতিক দুর্দশা ও দুর্নীতির বিরুদ্ধে যুবকদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়, যা মারাত্মক দমন-পীড়নের পর দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে। সরকারি দমন-পীড়নের পরিপ্রেক্ষিতে দুই দিনের সহিংসতায় অন্তত ৭৩ জন নিহত হন। বিক্ষোভকালে সংসদ ও সরকারি অফিস পুড়িয়ে দেওয়া হয়। বিক্ষোভটি অলি সরকারের পতন ঘটায় এবং তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি