ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

যারা ভোট বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের চিহ্নিত করবে: সালাহউদ্দিন আহমদ

দেশের মানুষ এখন নির্বাচনমুখী; আর যারা ভোট বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের চিহ্নিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৮ সময়
  • আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৮ সময়
যারা ভোট বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের চিহ্নিত করবে: সালাহউদ্দিন আহমদ ছবি : সংগৃহীত

দেশের মানুষ এখন নির্বাচনমুখী; আর যারা ভোট বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের চিহ্নিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।


সালাহউদ্দিন আহমদ জানান, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। সব ধর্ম ও বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি। সুষ্ঠু গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পুর্নাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। এ সময়, সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, দেশের জনগণ নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরাও জনসংযোগ করছেন। কোনও দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। দেশের গণতন্ত্র প্রক্রিয়া উত্তরণে বাঁধাসৃষ্টি করার চেষ্টা এখন দৃশ্যমান। দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করবে জনগণ।


অপরদিকে, পিআর পদ্ধতিতে দেশে সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করে উল্লেখ করে বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি