ঢাকা | |

শান্তিপূর্ণ নির্বাচনে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাজ্য: সারাহ কুক

আসছে জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্টদের ট্রেনিং ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যুক্তরাজ্য সব ধরনের সহায়তা করবে বলে মন্তব্য
  • আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২১ সময়
  • আপডেট সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২১ সময়
শান্তিপূর্ণ নির্বাচনে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাজ্য: সারাহ কুক ছবি : সংগৃহীত

আসছে জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্টদের ট্রেনিং ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যুক্তরাজ্য সব ধরনের সহায়তা করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।


সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি।


সারাহ কুক বলেন, শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায় তারা। এছাড়া পোলিং স্টাফকে প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দিতে চায় তার দেশ।


তিনি বলেন, ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাজ্য। প্রধান নির্বাচন কমিশনারের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


এদিকে, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সাথে বৈঠক চলছে ইউরোপীয় ইউনিয়েন প্রতিনিধিদের সাথে। অংশ নিয়েছেন ইইউ’র ৫ সদস্যের প্রতিনিধি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর