ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধের ৮ অভিযোগে ইনুর বিরুদ্ধে শুনানি ১৪ অক্টোবর

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের ৮ অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৪ অক্টোবর। আজ
  • আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪৩ সময়
  • আপডেট সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪৩ সময়
মানবতাবিরোধী অপরাধের ৮ অভিযোগে ইনুর বিরুদ্ধে শুনানি ১৪ অক্টোবর ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের ৮ অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৪ অক্টোবর।  


আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়ায় ৭ জন হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে গ্রেফতার দেখিয়ে এই দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২।


অপরদিকে, জুলাই গণহত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ ২য় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তিনি এ মামলায় ৫৪তম ও শেষ সাক্ষী।


এর আগে, গতকাল জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞের নৃশংসতার ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরে রাষ্ট্রপক্ষ। এই ভিডিও সরাসরি সম্প্রচারের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা জবানবন্দিও সাক্ষ্যও সরাসরি সম্প্রচার করা হয়। আলোচিত এ মামলার প্রধান তদন্ত কর্মকর্তার উত্থাপিত প্রমাণ হিসেবে আজও কিছু ভিডিও ফুটেজ তুলে ধরবে প্রসিকিউশন।


প্রসিকিউশনের দাবি, কোনো ধরনের উস্কানি ও ক্ষয়ক্ষতির শঙ্কা ছাড়াই পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে, রংপুরের বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ মামলার সাক্ষ্যগ্রহণ চলছে ট্রাইব্যুনাল – ২ এ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’