ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

বগুড়ায় মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

বগুড়ায় মহাসড়কে মোটরসাইকেল রেসিং করতে গিয়ে দুই যুবকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় আরও দুজন গুরুতর আহত হন।রোববার
  • আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১০ সময়
বগুড়ায় মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের ছবি : সংগৃহীত

বগুড়ায় মহাসড়কে মোটরসাইকেল রেসিং করতে গিয়ে দুই যুবকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় আরও দুজন গুরুতর আহত হন।


রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে বগুড়া সদর উপজেলার গোকুল খেলারঘর এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন– শিবগঞ্জ উপজেলার রহবল এলাকার জিহাদ সরকার ও আবিদ হোসেন। দুজনের বয়স প্রায় ১৮ বছর। তারা বগুড়া শহরের একটি বেসরকারি কলেজে অধ্যয়নরত ছিলেন।


কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক স্থানীয়দের বরাতে জানান, রাত সাড়ে নয়টার দিকে ওই মহাসড়ক হয়ে জিহাদ সরকার ও আবিদ হোসেন নামের ওই দুই শিক্ষার্থী শিবগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় অপর দুটি মোটরসাইকেলে থাকা তাদের আরও চার বন্ধুর সাথে তারা বেপরোয়া গতিতে রেসিং করছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে জিহাদদের মোটরসাইকেলটির সঙ্গে ধাক্কা লাগে বন্ধুদের একটি মোটরসাইকেলের। এতে মোটরসাইকেল থেকে পড়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রাণ হারান জিহাদ ও আবিদ। এ সময় মহাসড়কে পড়ে গিয়ে আহত হয় অপর বাইকে থাকা নিহত দুজন।


নিহত দুজনের মরদেহ স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি