ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত ‘যেমন কুকুর তেমন মুগুর’, সৌদি আরবকে হুঁশিয়ারি ইরানকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে: গালিবাফ এল ক্লাসিকো থেকে ছিটকে গেলেন ভিনিসিয়ুস, পেলেন ৪ ম্যাচের নিষেধাজ্ঞা কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আইএমএফের কাছ থেকে ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

৫ দাবিতে কাওরান বাজারে বিক্ষোভ, যান চলাচল ব্যাহত

কাওরান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মহাসমাবেশ করেছেন।রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে
  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
  • আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
৫ দাবিতে কাওরান বাজারে বিক্ষোভ, যান চলাচল ব্যাহত ছবি : সংগৃহীত

কাওরান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মহাসমাবেশ করেছেন।


রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে কাওরান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে কাওরান বাজার ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।


বিক্ষোভকারীরা জানান, তারা সেই ১৭ হাজার শ্রমিকের মধ্য থেকে এসেছেন, যারা মালয়েশিয়া কর্তৃপক্ষের নির্ধারিত ২০২৪ সালের ৩১ মে মাসের সময়সীমার মধ্যে যাত্রা করতে পারেননি।


অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মী মো. কাওসার ব‌লেন, আমাদের ২০২৪ সালের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু এখ‌নো যে‌তে পা‌রি‌নি। ৫-৬ লাখ টাকা খরচ হয়েছে, যার ম‌ধ্যে বে‌শিরভাগ ঋণ।


বিক্ষোভে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু বলেন, আমরা নিঃস্ব হয়ে গেছি। সরকার আশ্বস্ত করেছিল, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।


বিক্ষোভকারীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন–


১) যাদের ই-ভিসা ৩১ মে’র আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাননি, এবং যারা সব প্রক্রিয়া শেষ করেছেন, তাদেরকে দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে।


২) নতুন সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।


৩) অতি দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিতভাবে একটি স্মারকলিপি দিতে হবে।


৪) প্রধান উপদেষ্টা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই স্মারকলিপি জমা দিতে হবে।


৫) লিখিত সময়সীমার মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে সরকারকে অবিলম্বে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটক ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, পুলিশ হেফাজতে অভিজিৎ ও ধ্রুব রাঠীসহ চারজন

আটক ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, পুলিশ হেফাজতে অভিজিৎ ও ধ্রুব রাঠীসহ চারজন