ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শনির দশা লেগেছে শাকিব খানের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দেশীয় পশুতেই কোরবানি সম্পন্ন, কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবার পল্লবীতে মিলল আরেক নারীর গলিত মরদেহ নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

লিবিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি ২ হাজার, হাজারো নিখোঁজ

প্রবল ঝড় ‍ও ভারি বৃষ্টিপাতের কারণে লিবিয়ার পূর্বাঞ্চলের দেরনা শহরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ভয়াবহ এই বন্যায় দেশটির
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৮:৫২ সময়
  • আপডেট সময় : ১২ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৮:৫২ সময়
লিবিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি ২ হাজার, হাজারো নিখোঁজ ছবি : অনলাইন
প্রবল ঝড় ‍ও ভারি বৃষ্টিপাতের কারণে লিবিয়ার পূর্বাঞ্চলের দেরনা শহরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ভয়াবহ এই বন্যায় দেশটির অন্তত দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

লিবিয়ার পূর্বাঞ্চলটি লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) দখলে। এলএনএর মুখপাত্র আহমেদ মিসমারি এক সংবাদ সম্মেলনে বলেছেন, কয়েকটি বাঁধ ভেঙে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে শহবের সব এলাকা তলিয়ে গেছে। পানির তোড়ে বহু মানুষ সাগরে ভেসে গেছে। ৫ থেকে ৬ হাজার মানুষ নিখোঁজ হয়েছে।

এর আগে গতকাল সোমবার রেড ক্রিসেন্টের প্রধান বলেছিলেন, দেরনার বন্যায় মৃতের সংখ্যা ১৫০ জন। এ সংখ্যা ২৫০ পর্যন্ত যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন তিনি। তবে রয়টার্স এদের কারও দাবির বিষয়েই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এদিকে দেশের বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে ভ্রাতৃপ্রতিম-বন্ধু দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে লিবিয়ার প্রেসিডেনশিয়াল কাউন্সিল। তিন সদস্য বিশিষ্ট এই কাউন্সিলই সংঘাতে জর্জরিত দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে থাকে।

গত সপ্তাহে গ্রিসে তাণ্ডব চালিয়ে ঝড় ড্যানিয়েল রোববার ভূমধ্যসাগর অঞ্চলে আঘাত হানে। এ ঝড়ের প্রভাবে দেরনা শহরের রাস্তাঘাট তলিয়ে যায়। এ ছাড়া লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিসহ উপকূলীয় এলাকায় বাড়িঘর ধসে গেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ