ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের শুল্ক ফেরত প্রক্রিয়া শুরু, ভোক্তারা পাচ্ছেন না সরাসরি সুবিধা পঞ্চগড় সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ রাবিতে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখা দেয়ালের সামনে ফটোসেশন করলো শিবির বান্দরবানে অস্ত্রের মুখে তিনজনকে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি, হান্নান মাসউদকে স্পিকার জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধীদলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী ভারত থেকে পাইপলাইনে আসছে আরও সাত হাজার টন ডিজেল জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

ভারতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত বেড়ে ৩৯

ভারতের তামিলনাড়ুতে দেশটির রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) এক জনসভায় পদদলিত হয়ে
  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৮ সময়
  • আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৮ সময়
ভারতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত বেড়ে ৩৯ ছবি : সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে দেশটির রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) এক জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৯ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের জনসভায় হতাহতের এই ঘটনা ঘটেছে।


এই দুর্ঘটনায় আহত ৫০ জনকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সংখ্যা আরও অনেক বাড়বে বলে ধারণা পাওয়া যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী।


প্রত্যক্ষদর্শীরা বলছেন, সমাবেশস্থলে অন্তত ছয় ঘণ্টা ধরে থালাপতি বিজয়ের আগমনের জন্য অপেক্ষা করছিলেন তার সমর্থকরা। তবে তিনি দেরিতে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।


থালাপতি বিজয় মঞ্চে বক্তব্য রাখার সময় জনতার ভিড় আরও বাড়তে থাকে। অনেকে জ্ঞান হারাতে শুরু করলে তিনি হঠাৎ বক্তৃতা বন্ধ করে দেন এবং ভিড়ে আটকে থাকা মানুষকে প্রচারণার বাস থেকে তিনি পানির বোতল দেয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে হুড়োহুড়িতে বহু মানুষ পদদলিত হন। ভিড় এতটাই তীব্র ছিল যে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতেই বেশ বেগ পেতে হয়।


পুলিশের তথ্য অনুযায়ী, সভাস্থলে অন্তত ৩০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন।


খবর পেয়ে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রশাসনকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন এবং দ্রুত ঘটনাস্থলে রওনা দেস স্বাস্থ্য মন্ত্রী এম সুব্রামনিয়ান কারুর। এদিকে, ঘটনার পর থালাপতি বিজয়ের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে এবং তাকে গ্রেফতারের দাবিও জানিয়েছে।


টুইটার বার্তায় এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর পাশাপাশি অনাকাঙ্খিত এ ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তামিলনাড়ুর বিজেপি নেতা কে আন্নামালাইসহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব।


এবারই প্রথম নয়, সুপারস্টার বিজয় থালাপাতির সমাবেশকে কেন্দ্র করে এর আগেও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। চলতি মাসের শুরুতে প্রথম রাজ্যব্যাপী রাজনৈতিক সফরের অংশ হিসেবে তামিলনাড়ুর ত্রিচি শহরে আয়োজিত হয় বিজয়ের সমাবেশ। যাতে যোগ দিতে জড়ো হয় হাজার হাজার মানুষ। ব্যাপক জনসমাগমে ছয় ঘন্টারও বেশি সময় ধরে স্থবির হয়ে পড়ে পুরো শহর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ