ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি ১, আহত অন্তত ১২ মান্দায় অটোরিকশায় মাইকিং করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা, গ্রেপ্তার ২ যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী প্রদান দিল্লিতে ভারত-বাংলাদেশ শীর্ষ বৈঠকের গুঞ্জন: নতুন সমীকরণে দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনা ট্রাম্প-কিম সম্ভাব্য বৈঠক নিয়ে গুঞ্জন: বাস্তব সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক ‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি

‘রাজনৈতিক জমিদারি আর কোনো দলকে করতে দেব না’

চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম-২ আসনের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন, বিএনপির জন্য তারা মামলা, জেল-জুলুম আর
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৩৩ সময়
  • আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৩৩ সময়
‘রাজনৈতিক জমিদারি আর কোনো দলকে করতে দেব না’ ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম-২ আসনের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন, বিএনপির জন্য তারা মামলা, জেল-জুলুম আর গুলির শিকার হলেও কোনো সাহায্য চাননি। তিনি স্পষ্ট করে দেন, রাজনৈতিক জমিদারি আর কোনো দলকে করতে দেওয়া হবে না।


শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা এলাকায় এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।


অধ্যক্ষ নুরুল আমিন বলেন, বিএনপির জন্য আমরা সবসময়ই ভাড়াটে কামলা কেটেছি। কাজ করেছি, ভোট দিয়েছি। বিএনপির কারণে মামলা খেয়েছি, জেলে গিয়েছি, গুলি খেয়েছি। আমাদের অনেক ছেলে নিখোঁজ; অনেককে পায়ে গুলি করে পঙ্গু করা হয়েছে। কিন্তু চিকিৎসা কিংবা জেল থেকে মুক্তির জন্য বিএনপির কাছ থেকে কোনো সাহায্য চাইনি।


তিনি আরও বলেন, আমরা নানাভাবে নির্যাতিত হয়েছি, অনেকের ব্যবসা-বাণিজ্য এবং চাকরি চলে গেছে। তবুও বিএনপির জন্য বিনা টাকায় কাজ করেছি। উদ্দেশ্য ছিল বিএনপিকে ক্ষমতায় রাখা ও ক্ষমতায় নিয়ে যাওয়া।


এ সময় তিনি সতর্ক করে বলেন, এক চাঁদাবাজির পরিবর্তে আরেক চাঁদাবাজকে পুনর্বাসন করা হবে না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।


সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের সভাপতি বাইজিদ হোসেন মুরাদ। বক্তব্য রাখেন জামায়াতের নেতা অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস ও ইসমাইল গণিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু

আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু