ঢাকা | |

আখাউড়ায় অর্ধকোটি টাকার ভারতীয় মোবাইল ফোন-ডিসপ্লে জব্দ, গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমাণ বিভিন্ন মডেলের মোবাইলফোন- ডিসপ্লে জব্দ করেছে পুলিশ। এসময় একটি মাইক্রোবাস ও তার চালককে গ্রেফতার
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:২৭ সময়
  • আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:২৭ সময়
আখাউড়ায় অর্ধকোটি টাকার ভারতীয় মোবাইল ফোন-ডিসপ্লে জব্দ, গ্রেফতার ১ ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমাণ বিভিন্ন মডেলের মোবাইলফোন- ডিসপ্লে জব্দ করেছে পুলিশ। এসময় একটি মাইক্রোবাস ও তার চালককে গ্রেফতার করা হয়। এসব মোবাইলফোন-ডিসপ্লের আনুমানিক বাজার মূল্য অর্ধকোটি টাকা বলে পুলিশ জানিয়েছেন।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আখাউড়া থানা পুলিশ।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা – ব্রাহ্মণবাড়িয়া সড়কের উপজেলার ধরখার ভাঙা ব্রীজ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় আখাউড়া ধরখার ফাঁড়ি থানা পুলিশের একটি টহল দল। এ সময় একটি মাইক্রোবাস আটক করা হয়। পরে মাইক্রোবাস তল্লাশি চালিয়ে তাতে ভারতীয় ৩হাজার ৬০০টি বিভিন্ন ব্যান্ডের ডিসপ্লে, ১৩০পিস দামি মোবাইল ফোন জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪৮লাখ ৭৮ হাজার টাকা।


এসময় চোরাকারবারি কাউকে আটক করতে না পারলেও ওই গাড়ির চালক মোজাম্মেল হক (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত মোজাম্মেল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোট হরন গ্রামের মোল্লাবাড়ির মৃত আতাউল্লাহর ছেলে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
প্রথমবারের মতো সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা

প্রথমবারের মতো সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা