ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়ি লি

ঘূর্ণিঝড় হারিকেন লি চলতি সপ্তাহ শেষে পুয়ের্তো রিকোর উত্তরে ও মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হবে বলে ধারণা
  • আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৩:৪৯ সময়
  • আপডেট সময় : ১১ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৩:৪৯ সময়
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়ি লি ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় হারিকেন লি চলতি সপ্তাহ শেষে পুয়ের্তো রিকোর উত্তরে ও মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হবে বলে ধারণা করা হচ্ছে। এখনো পূর্ণ শক্তিশালী অবস্থায় রয়েছে ঘূর্ণিঝড়টি। চলতি সপ্তাহ থেকে এটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার এ তথ্য জানিয়েছে।

পর্যবেক্ষকরা জানান, হারিকেন লি লিওয়ার্ড দ্বীপপুঞ্জের প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছে। সেখানে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। হারিকেন সেন্টার জানায়, ঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিমে ঘণ্টায় মাত্র ১৭ কিলোমিটার বেগে চলছিল, যা দুদিনের মধ্যে ধীরে ধীরে প্রশমিত হওয়ার সম্ভাবনা ছিল।

শুক্রবার সকালে জাতীয় হারিকেন সেন্টার ঘোষণা করেন, বুধবার এবং বৃহস্পতিবার রাতের মধ্যে, লি ক্যাটাগরি ১ গ্রীষ্মমন্ডলীয় ঝড় থেকে ৫ ক্যাটাগরি হারিকেনে পরিণত হয়েছে। তারপর এটি একটি ক্যাটাগরি ৪ হারিকেনে নেমে আসে।

এনএইচসি সতর্ক করেছে যে লি-এর মূল অংশ এই সপ্তাহান্তে এবং পরের সপ্তাহের শুরুতে উত্তরের লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোর উত্তরে ভালভাবে সরে যাবে বলে আশা করা হচ্ছে।

সংস্থাটি জানায়, আগামী কিছুদিন ঝড়ের তীব্রতা ওঠানামা করতে পারে। তবে আগামী সপ্তাহের শুরুর দিক পর্যন্ত হারিকেন লি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে থাকতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?