ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার জনগণ এই সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার জামায়াত জোটের লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে: ধর্মমন্ত্রী ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বিএনপি-এনসিপির নেতাকর্মীসহ আহত ৭ অজ্ঞান পার্টির নতুন টার্গেট অটোরিকশা চালক ঢাকার আকাশ আজ মেঘলা, বজ্রবৃষ্টির সম্ভাবনা বসতঘরে একই সিলিং ফ্যানে ঝুলছিল গর্ভবতী মা ও ৪ বছরের মেয়ের মরদেহ

চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৯ সময়
  • আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৯ সময়
চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৬৬৮ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


মারা যাওয়া পাঁচ জনের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ।


প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১৬৭ জন, বরিশাল বিভাগে ১৫৮ জন, ঢাকা বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, খুলনা বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন ও রংপুর বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।


এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৩ হাজার ৮৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি