ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩

ঢাকা উত্তর সিটির কাউন্সিলর হাজেরা খাতুন গ্রেফতার

রাজধানীর গুলশান থানা এলাকা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর হাজেরা খাতুন ওরফে নার্গিসকে গ্রেফতার করেছে
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৫৫ সময়
  • আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৫৫ সময়
ঢাকা উত্তর সিটির কাউন্সিলর হাজেরা খাতুন গ্রেফতার ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশান থানা এলাকা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর হাজেরা খাতুন ওরফে নার্গিসকে গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বুধবার (২৪ সেপ্টেম্বর) গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাজেরা খাতুনের বিরুদ্ধে আইনি অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। মামলা সংক্রান্ত বিস্তারিত পরে জানানো হবে।


হাজেরা খাতুন ২০২৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন (০১, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) থেকে কাউন্সিলর নির্বাচিত হন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।


আরও জানা যায়, তিনি ২০১৩ সালে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০২২ ও ২০২৫ সালে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০০৮ ও ২০১৮ সালে সাধারণ সম্পাদক ছিলেন। ২০০২ সালে গুলশান থানা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি