ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বিএনপির মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী

বিএনপির মনোনয়ন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:২৭ সময়
  • আপডেট সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:২৭ সময়
বিএনপির মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী ছবি : সংগৃহীত

বিএনপির মনোনয়ন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।


রিজভী বলেন, সম্প্রতি কিছু পত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা প্রকাশ করে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ ও বিশৃঙ্খলা উসকে দেওয়ার ষড়যন্ত্র চলছে।


রিজভী আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে একটি চক্র কাজ করছে। তারা বিএনপিকে কলঙ্কিত করার জন্য নানা অপপ্রচার চালাচ্ছে এবং কিছু গণমাধ্যমকে ব্যবহার করছে।


বিএনপির মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী পার্লামেন্টারি বোর্ড প্রার্থী মনোনয়ন দেয় এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। তাই তফসিল ঘোষণার আগে প্রকাশিত মনগড়া খবর নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে। উপযুক্ত সময়ে দলের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই যোগ্য ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি।


নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকতে হবে, ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে হবে। জনগণ বিরক্ত হয় এমন কাজে কেউ জড়াবেন না। আমরা যদি জনগণের পাশে থাকি তবে অবশ্যই জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে।


সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?