ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

গাজীপুরে আগুনের ঘটনায় আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরে আগুনের ঘটনায় আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.)
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:১৭ সময়
  • আপডেট সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:১৭ সময়
গাজীপুরে আগুনের ঘটনায় আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত

গাজীপুরে আগুনের ঘটনায় আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেইসাথে, তাদের চিকিৎসায় আর কোনো সহযোগিতা লাগলে তাও সরকার দেবে বলে জানিয়েছেন তিনি।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গী কেমিক্যাল গোডাউনে দগ্ধ ও আহতদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে এমনটি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আহতদের চিকিৎসায় কোন অবহেলা হবে না বলে জানান তিনি।


উল্লেখ্য, গতকাল দুপুর তিনটার সময় টঙ্গীতে কেমিক্যালের গোডাউনে আগুন লাগে। সেখানে ফায়ার সার্ভিসের চারজন গুরুতর আহত হয়। যার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দেখতে হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


চিকিৎসকরা জানান, যেকোনো ক্ষেত্রে চল্লিশভাগের উপরে পুড়ে যাওয়া শঙ্কাজনক। আহতদের চিকিৎসা দেয়ার সর্বোচ্চ চেষ্টার কথা জানান তারা। এ সময়, দগ্ধদের জন্য সকলকে দোয়া করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?