ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শনির দশা লেগেছে শাকিব খানের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দেশীয় পশুতেই কোরবানি সম্পন্ন, কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবার পল্লবীতে মিলল আরেক নারীর গলিত মরদেহ নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দূরপাল্লার বাস শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

ন্যায্য মজুরিসহ বিভিন্ন দাবিতে আজও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দূরপাল্লার বাস শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এতে দ্বিতীয় দিনের
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:০ সময়
  • আপডেট সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:০ সময়
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দূরপাল্লার বাস শ্রমিকদের ধর্মঘট অব্যাহত ছবি : সংগৃহীত

ন্যায্য মজুরিসহ বিভিন্ন দাবিতে আজও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দূরপাল্লার বাস শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এতে দ্বিতীয় দিনের মতো এসব জেলা থেকে বন্ধ রয়েছে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটের বাস চলাচল।


আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোন বাস।


চালক ও শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়া আসায় প্রতি ট্রিপে ১,৩৫০ টাকা পায় একজন বাস চালক। সুপারভাইজার ও হেলপার পায় ৫শ’র কিছু বেশি। গত ১৫ বছর ধরেই বহাল রয়েছে এ কাঠামো। দফায় দফায় আলোচনায় বসেও কোন সুরাহা হয়নি। মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করছেন তারা।


অপরদিকে, দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ