ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মেট্রোরেলে যুক্ত হচ্ছে ১০টি অতিরিক্ত ট্রিপ, চলবে রাত ১০টার পরও

রাজধানীর যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেলের সময়সূচি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন পরিকল্পনা অনুযায়ী, রাত
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৫ সময়
  • আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৫ সময়
মেট্রোরেলে যুক্ত হচ্ছে ১০টি অতিরিক্ত ট্রিপ, চলবে রাত ১০টার পরও ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেলের সময়সূচি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন পরিকল্পনা অনুযায়ী, রাত ১০টার পরও ট্রেন চলবে এবং প্রতিদিন আরও ১০টি নতুন ট্রিপ যুক্ত করা হবে। এর ফলে প্রতিদিন অতিরিক্ত প্রায় ২৩ হাজার যাত্রী পরিবহন সম্ভব হবে।


বর্তমানে মেট্রোরেল দৈনিক গড়ে ৩.৫ থেকে ৪ লাখ যাত্রী পরিবহন করছে। বিশেষ দিনে এই সংখ্যা ছাড়িয়ে যায় সাড়ে চার লাখ। তবে ট্রেনের কোচ সংখ্যা সীমিত থাকায় একই সময়ে অধিক যাত্রী বহন করা যাচ্ছে না। ফলে মন্ত্রণালয়ের নির্দেশে ট্রিপ সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে ডিএমটিসিএল।


নতুন সূচি অনুযায়ী, সকালের দ্বিতীয় ‘সুইপিং ট্রেন’ (সকাল ৬:৩০) থেকেই যাত্রীবাহী ট্রিপ শুরু হবে, যেখানে শুধুমাত্র এমআরটি পাস ও র‌্যাপিড পাসধারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। রাতেও যুক্ত হচ্ছে ৬টি ট্রিপ — উত্তরা থেকে রাত ৯:১০, ৯:২০ ও ৯:৩০ এবং মতিঝিল থেকে রাত ৯:৫০, ১০:০০ ও ১০:১০-এ ট্রেন ছাড়বে।


ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রী চাহিদা মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও আপাতত ট্রেনের কোচ সংখ্যা বাড়ানো সম্ভব নয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?