ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আটক মার্কিনিদের মুক্তি দিতে ইরানকে অনুরোধ করবে যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শুক্রবার পর্যন্ত ৯১ বিল পাস সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই বিএনপির ফরম নিলেন ৫৪৪ জন পাবনায় স্কুলে নির্ধারিত ‘হেয়ার কাট’, না মানলে শাস্তির হুঁশিয়ারি সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের: ট্রাম্প যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: আইওসি সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ চীনের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করার প্রস্তাব বিরোধী নেতার

ফিলিস্তিন রাষ্ট্রকে আজই স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আজ স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৮ সময়
ফিলিস্তিন রাষ্ট্রকে আজই স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য ছবি : সংগৃহীত

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আজ স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ঘোষণা দিতে পারেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


স্টারমার প্রশাসন যে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে, সেটা গত জুলাইয়ে জানানো হয়েছিল। তখন বলা হয়েছিল, আগামী সেপ্টেম্বর মাসে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। দীর্ঘদিনের দ্বিধা ও কূটনৈতিক টানাপোড়েনের পর এমন একটি সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের রাজনৈতিক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।


যুক্তরাজ্য সরকার জানায়, ইসরাইল যদি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির শর্ত পূরণে রাজি না হয় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য দীর্ঘমেয়াদে টেকসই শান্তি স্থাপনে চুক্তি না করে; তাহলে যুক্তরাজ্য সরকার নিজেদের অবস্থান বদলাবে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে।


তবে ফিলিস্তিনের বিষয়ে যুক্তরাজ্য সরকারের এমন নীতি বদলের সমালোচনা করেছে তেল আবিব। বিষয়টির সমালোচনা করেছে গাজায় জিম্মি থাকা ইসরাইলিদের পরিবার এবং বেশকিছু রক্ষণশীল ব্যক্তিও। এর আগে, সমালোচনা করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এমন পদক্ষেপ ‘সন্ত্রাসকে পুরষ্কৃত’ করবে।


যুক্তরাজ্য ছাড়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ। সেই অনুযায়ী দেশগুলো প্রস্তুতি নিচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ